ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি শিক্ষকদের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪২ পিএম

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননার বিরুদ্ধে আয়োজিত ‘প্রতিবাদী মানববন্ধন’-এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, ধর্ম নিঃসন্দেহে ভালো। প্রতিটি ধর্ম ভালো কাজের দিকনির্দেশনাও দিয়ে থাকে। কিন্তু ধর্মতন্ত্র ভালো হতে পারে না। ধর্মকে নিয়েই যখন রাজনীতি শুরু হয়ে যায় তখন সেটি নিকৃষ্টের পর্যায়ে চলে যায়। ’৭১ সালে আমরা বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্পªদায়িক রাষ্ট্র পেয়েছি। এই অসাম্পªদায়িক রাষ্ট্রে কোনো ধর্মীয় রাজনীতি বরদাশত করা হবে না। আমরা এ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। তার হাত ধরেই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে তার ভাস্কর্য নির্মিত হবে–এটাই স্বাভাবিক।

ভাস্কর্য আমাদের সংস্কৃতির একটি অংশ। ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য ধ্বংসের এই চেষ্টায় যারা জড়িত ছিল তাদেরও অতি দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শািস্তর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় বাংলা বিভাগের অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্‌ আজম, দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাইয়েদুজ্জামানসহ অর্ধ-শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত