বৈজ্ঞানিক সেমিনারে তথ্য

৮০ শতাংশ কিডনি রোগী চিকিৎসার অভাবে মারা যায়

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০১:৫০ এএম

দেশে ১০ বছর আগেও ডায়াবেটিস আক্রান্ত রোগীর হার ছিল ৫-৬, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১১-১২ শতাংশ। উচ্চ রক্তচাপের হার ছিল ১০, এখন তা ২০-২৫ শতাংশ। এই দুই রোগ বেড়ে যাওয়ায় দেশে কিডনি রোগীর সংখ্যাও বাড়ছে। প্রতি বছর ৪০ হাজার রোগীর কিডনি বিকল হয়। এর মাত্র ২০ শতাংশ রোগীর চিকিৎসা করার সুযোগ রয়েছে। বাকি ৮০ শতাংশ রোগী চিকিৎসার অভাবে মারা যায়, এই সংখ্যা প্রায় ৪০ হাজার। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের দুই দিনব্যাপী ১৬তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এ তথ্য জানান।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। কিডনি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. মুহিবুর রহমানসহ দেশ-বিদেশের খ্যাতিমান কিডনি রোগ ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত