করোনা পরবর্তী সময়ে ঢালিউডে বড় রিলিজ ‘বিশ্বসুন্দরী’। চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমাটি প্রথম সপ্তাহে ২৫টি হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে চলছে ২৩টি প্রেক্ষাগৃহে।
স্টার সিনেপ্লেক্সের তিন শাখার পাশাপাশি অপর মাল্টিপ্লেক্স যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলছে ‘বিশ্বসুন্দরী’। ঢাকার অন্য হলের মধ্যে রয়েছে শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম ও সৈনিক ক্লাব।
চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধায় দেখা যাচ্ছে এ সিনেমা। এ ছাড়া প্রদর্শিত হচ্ছে সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্কাই মুভি থিয়েটার (কক্সবাজার), চাঁদমহল (কাঁচপুর), চন্দ্রিমা (শ্রীপুর) মনিহার (যশোর), রূপকথা (পাবনা), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), মালঞ্চ (টাঙ্গাইল) ও বনলতা (ফরিদপুর) হলে।
‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরী মনি, আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ অনেকে।
