বিকেএমইএ’র সাবেক সভাপতি হুমায়ুন কবির মারা গেছেন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০৪:০২ পিএম

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সহ-সভাপতি (অর্থ) হুমায়ুন কবির খাঁন শিল্পী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এমপি ও ১ম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়।

বাদ জোহর নারায়ণগঞ্জের টানবাজার জামে মসজিদে প্রথম এবং বেলা আড়াইটায় মাজদাইর কেন্দ্রীয় গোরস্থান মসজিদে হুমায়ুন কবিরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে বিকেএমইএ-বিজিএমইএ বিশিষ্ট এই ব্যবসায়ী নেতার আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত