খেজুরের রসে চিনি মিশিয়ে গুড় তৈরির অপরাধে ৪ জনের কারাদণ্ড

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০৮:১৪ পিএম

নাটোরে খেজুরের রসে চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে চার গাছিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার কৈগাড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রনী খাতুন।

এক মাস করে কারা দণ্ডাদেশপ্রাপ্ত হলেন, রাজশাহী জেলার বাঘা উপজেলা এলাকার গোলাম রব্বানীর ছেলে মনোয়ার হোসেন (৪০), কায়েম উদ্দিনের ছেলে  কাজেম উদ্দিন (৪০), আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দিন (৪০) এবং চয়েন উদ্দিনের ছেলে রকিবুল হাসান (২৪)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন বলেন,  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় অভিযুক্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বিনাশ্রম এক মাস করে কারা দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত