স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০১:৫০ এএম

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০১৯ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। প্রতিষ্ঠাতার প্রথম মৃত্যুবার্ষিকীতে করোনা পরিস্থিতি বিবেচনায় বড় কোনো আয়োজনে যাচ্ছে না ব্র্যাক। স্যার আবেদের জীবন-চেতনা এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত