কিশোরগঞ্জে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১২:৫৯ পিএম

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো দেশের বহুল প্রচারিত বাংলা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে র‌্যালি নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনাসভায় মিলিত হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মো. ইব্রাহিম হোসেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফর রাশিদ রানা, সদস্যসচিব মনোয়ার হোসেন রনি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কাজী শাহিন খান, সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমন, দৈনিক প্রভাতির খবর পত্রিকার প্রতিনিধি এনামুল হক সেলিম, সাংবাদিক মোস্তফা শাওন, তুষার রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত