বর্ণাঢ্য আয়োজনে বরগুনায় দেশ রূপান্তরের সাফল্যের ২ বছর উদ্‌যাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম

কেক কাটা, আলোচনা সভা ও ফানুস উড্ডয়নের মধ্য দিয়ে বরগুনায় দৈনিক দেশ রূপান্তরের সাফল্যের দুই বছর উদ্‌যাপন করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও ফানুস উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সুমন সিকদার।

প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাসের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ বরগুনা জেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মনোয়ার, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মুনিরুজ্জামান, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, পরিবেশ আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুশফিক আরিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ।

শুভেচ্ছা বক্তব্যে বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন বলেন, মাত্র দুই বছরে দেশ রূপান্তর পাঠক প্রিয়তার শীর্ষে অবস্থান করছে। দায়িত্বশীলদের দৈনিক হিসেবে ইতিমধ্যেই সকলের কাছে একটি গ্রহণযোগ্যতা তৈরি করেছে দেশ রূপান্তর। আগামী দিনে দায়িত্বশীলতার মধ্য দিয়ে দেশ রূপান্তর আরও জনপ্রিয় হয়ে উঠবে সেই প্রত্যাশা নিরন্তর।

সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ বরগুনা জেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মনোয়ার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ের এই দিনে দেশ রূপান্তর প্রকাশিত হওয়ায় প্রথমেই তাদের আন্তরিক ধন্যবাদ জানাই শহীদদের পক্ষ থেকে। সেই সঙ্গে এই পত্রিকাটি স্বাধীনতার স্বপক্ষে তাদের শক্ত অবস্থান বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করি।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস বলেন, দেশ রূপান্তর দুই বছরের ব্যবধানে পাঠক মহলে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আলোড়ন তৈরি করেছে। আগামী দিনে পত্রিকাটি আরও অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করবে সেই প্রত্যাশা রইল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লিট চাইল্ড প্রি ক্যাডেট এর পরিচালক স্বপন দাস, বাংলাভিশনের বরগুনা প্রতিনিধি সহিদুল ইসলাম স্বপ্ন, বাংলা টিভি ও আমার সংবাদের বরগুনা প্রতিনিধি বেলাল হোসেন মিলন, দীপ্ত টিভি ও বাংলাদেশ বুলেটিনের বরগুনা প্রতিনিধি শাহ আলী, ডিবিসি ও ডেইলি অবজারভার বরগুনা প্রতিনিধি মালেক মিঠু, সাংবাদিক ইব্রাহিম সোহেল রাজ, মহিউদ্দিন অপু, সোহাগ হাফিজ , জাহিদ হাওলাদার, মো. কাশেম হাওলাদার, কামাল মীর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত