চট্টগ্রামে করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০১:৪১ এএম

করোনায় হাসান মুরাদ (৪৭) নামে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এক চিকিৎসক মারা গেছেন। গতকাল সোমবার ভোরে নগরীর পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসান মুরাদ চমেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন চিকিৎসক মারা গেছেন। এদের মধ্যে তিনজন চমেক হাসপাতালে কর্মরত ছিলেন। জানা গেছে, হাসান মুরাদ চমেকের করোনা সংক্রমণ শনাক্তকরণ ল্যাবের দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।

চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, হাসান মুরাদ চমেকের ৩৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত