বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। কারণ বিএনপি জনগণের ভালোবাসায় টিকে থাকবে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবসেবা সংঘের উদ্যোগে ‘ছাত্র-শ্রমিক সংগ্রাম পরিষদের স্বৈরাচারবিরোধী আন্দোলনে রিজভীর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
