পরিবারিক অনুষ্ঠানে যাওয়ায় হোয়াইট হাউসের করোনা বিশেষজ্ঞের পদত্যাগ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৬:০৪ পিএম

পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ায় সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউসের করোনা বিষয়ক টাস্ক ফোর্সের সমন্বয়ক ড. ডেবোরাহ বিরক্স।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৬৪ বছর বয়সী এ মার্কিন ভাইরাস বিশেষজ্ঞ।

সামাজিক দূরত্বে বিধি লঙ্ঘন করায় সমালোচনার শিকার হন ড. ডেবোরাহ। যার ফলে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।

ড. ডেবোরাহ বলেন, এ সিদ্ধান্ত নেয়া কিছুটা কষ্টকর, তবে আমার পরিবারের জন্য মেনে নেওয়াটা খুব কঠিন।

এইডস বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন এই মার্কিন শীর্ষ কর্মকর্তা। রিগ্যান প্রশাসনের আমল থেকে মার্কিন সরকারের সঙ্গে তিনি যুক্ত আছেন।

জানা গেছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গেও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ড. ডেবোরাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত