ফিনিক্স ইন্সুরেন্সের পরিচালক বদরুদ্দোজা মান্নান মারা গেছেন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১২:০৮ এএম

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক মিসেস বদরুদ্দোজা মান্নান (৭৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বদরুদ্দোজা মান্নান প্রয়াত মেজর জেনারেল আব্দুল মান্নান সিদ্দিকীর স্ত্রী। মিসেস বদরুদ্দোজা মান্নান দীর্ঘদিন ধরে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।  

তিনি দুই কন্যা, নাতি-নাতনি সহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে ড. মালিহা মান্নান আহমেদ বিশিষ্ট গবেষক ও উদ্যোক্তা। তিনি জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অর্গানিকেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত