ধানভর্তি বস্তায় ফেনসিডিল

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০১:১৫ এএম

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৯৮৫ বোতল ফেনিসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।  গত বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন আফাজ উদ্দিন (৩৩) ও রুবেল মিয়া (২৭)।

র‌্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, ২২টি ধানভর্তি বস্তায় অভিনব পন্থায় লুকানো বিপুল পরিমাণ ফেনসিডিলের এ চালানটি একটি মিনি ট্রাকে করে নিয়ে যাচ্ছিল কারবারিরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত