মানবতার দেয়াল চালু করলো ঢাকা কলেজ সোশ্যাল সাইন্স ক্লাব

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১১:২৭ এএম

‘মানবতাই হোক ধর্ম, আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই’ এমন উদ্যোগ নিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাস সংলগ্ন মানবতার দেয়াল চালু করেছে ক্যাম্পাস স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকা কলেজ সোশ্যাল সাইন্স ক্লাব।

এ সময় মিরপুর রোডের টিটিসি কলেজের দেয়াল এবং ল্যাব-এইড মোড়ে মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে।

সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই দেয়ালের উদ্বোধন করেন ক্লাবের সিনিয়র উপদেষ্টা সুহিন হোসাইন।  

অনুষ্ঠানে ক্লাবের চেয়ারম্যান আমিনুল ইসলাম উপস্থিত না থাকলেও মুঠোফোনে জানান, অপ্রিয় হলেও সত্য শুধুমাত্র বক্তব্য এবং সংবাদপত্রের মাধ্যমে গরিব-দুঃখী মানুষের কথা বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে সহযোগিতার জন্য কেউ এগিয়ে আসে না।

যদি এগিয়ে আসতো তাহলে এত শীতের মধ্যেও কাউকে শীতের পোশাক না থাকার কারণে রাতে ফুটপাথে কষ্ট করে রাত যাপন করতে হতো না। সমাজের এলিট শ্রেণি অথবা ধনী লোক তারা যদি এ শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ায় এবং জাকাত দেয় তাহলে বাংলাদেশে গরিব থাকার কথা না।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোতাহার খান, ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ, সেক্রেটারি রফিক মাহমুদসহ স্বেচ্ছাসেবীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত