গ্রুপ সেরা হয়েই শেষ আটে বসুন্ধরা কিংস

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০৮:৪৫ পিএম

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। সোমবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

দুই দলেরই অবশ্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন দুই দলের লড়াই ছিল গ্রুপ সেরা হওয়ার। তবে লড়াইটা তেমন জমেনি।

বসুন্ধরা ৪৯ মিনিটে অস্কার বেসেরার করা একমাত্র গোলে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য পূরণ করে। একটি করে জয় ও হারে গ্রুপ রানার্সআপ হয়েছে চট্টগ্রাম আবাহনী।

নিজেদের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। অন্যদিকে রহমতগঞ্জের বিপক্ষে ১-০ গোলের জয়ে আসর শুরু করেছিল চট্টগ্রাম আবাহনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত