কোটালীপাড়া

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোমিও চিকিৎসক গ্রেপ্তার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০১:২৩ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোলায়মান শাহ (৫০) নামে এক হোমিও চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সোলায়মান শাহ চাঁদপুর জেলার মতলব উপজেলার ছোট কিনারচর গ্রামের হযরত আলীর ছেলে। তিনি কোটালীপাড়া উপজেলার অবদারহাটে হোমিও চিকিৎসা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সোলায়মান শাহ নিজ চেম্বারে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সোলায়মানকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেছেন। এ মামলায় সোলায়মান শাহকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তিনি গত মে মাসে উপজেলার বুজুর্গোকোন বাজারে একই ধরনের একটি ঘটনা ঘটান। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলমান। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত