বসুন্ধরা এলপিজির সঙ্গে মাকড়াইল সিরামিক এর চুক্তি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০১:২৯ এএম

আমাদের চারপাশের পরিবেশ একটু একটু করে ঝুঁকে পড়ছে ক্ষতির মুখে। আমরা যদি আমাদের পরিবেশ নিয়ে চিন্তা না করি তাহলে আগামীতে আমরা যেকোন ঝুঁকির মধ্যে পরতে পারি। তাই পরিবেশকে বিপন্ন না করে কিভাবে এই খাতে উন্নয়ন আনা যায় তা নিয়ে ভাবা সময়ের দাবি। তেমনই ভাবনা থেকে দেশের বৃহৎতম এবং এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড ‘বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে মাকড়াইল সিরামিকস লিঃ।

বাংলাদেশে এই প্রথমবারের মতো সিরামিক ইট উৎপাদন হবে পরিবেশবান্ধব উপায়ে। মাকড়াইল সিরামিকস এর কারখানায় পরিবেশ বান্ধব উপায়ে, এলপিজি ব্যবহারের মাধ্যমে প্রস্তুত হবে বাড়ি ঘর নির্মানে ব্যবহৃত সিরামিক ইট, প্রকারভেদে সলিড ও হোলো এবং ক্লেডিং (ফেসিং টাইলস, রুফ টাইলস, পেভারস এবং ফেন্সি)। এই কারখানা থেকে দৈনিক ১ লক্ষ ২০ হাজার পিস্ সিরামিক ইট উৎপাদিত হবে।

চুক্তি অনুযায়ী আগামী ১৫ বছর এই কারখানায় জ্বালানী কারিগরি সহায়তা প্রদান করবে বসুন্ধরা এলপি গ্যাস লিঃ। প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বাল্ক এলপিজি ট্যাঙ্কার স্থাপনের মাধ্যমে এই কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাস লিঃ থেকে উপস্থিত ছিলেন, মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার),  প্রকৌশলী জাকারিয়া জালাল (হেড অফ ডিভিশন, সেলস)। মাকড়াইল সিরামিকস এর পক্ষে উপস্থিত ছিলেন, সৈয়দ সাদাফ জাফার (ম্যানেজিং ডিরেক্টর), সৈয়দ আলী হাসানাত (ডিজিএম, কমার্শিয়াল), দেওয়ান সালাহউদ্দিন (ফ্যাক্টরী অপারেশন  ম্যানেজার), মুরাদ শেখ (অ্যাডমিন এন্ড একাউন্টস ম্যানেজার)। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত