নতুন বছরে দেশ ও জাতির কল্যাণ কামনায় হামদর্দের দোয়া

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০১:৫৭ এএম

ইংরেজি নতুন বছর ২০২১-এ দেশ-জাতির কল্যাণ, প্রতিষ্ঠানের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। হামদর্দ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কর্মীরা একযোগে একই সময়ে দোয়া মাহফিল করেন।

দোয়ার আগে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য রাখেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক; হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ২০২০ সালে কভিড-১৯ এর কারণে সারা পৃথিবীর মানুষ মারাত্মক দুর্যোগে পতিত হয়। ২০২১-এ বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত