গোপালগঞ্জ ছাত্রলীগের সভাপ‌তি নিউটন, সাধারণ সম্পাদক পিয়াল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০৭:৫৯ পিএম

নিউটন মোল্লা‌কে সভাপতি ও মো. আতাউর রহমান পিয়ালকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শেখ ইমরান, মো. তরিকুল ইসলাম তারেক, নুর মোহাম্মদ মীর, শেখ জামিল আহমেদ তামিম, এস এম রাসেল, সোয়ায়েব আহমেদ সাদ, আকিব জাবেদ সেতু, মো. পলক ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ছামিউল হক তনু, আমির হামজা, মো. তহিদুল ইসলাম, ফারসান খান সাগর, মো. মিরসান হোসেন, মো. রাজু খান, মেহেদি মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, হামিম শেখ, সুমন খান রানা, পারভেজ কাজী, অঅমিনুর রহমান পিয়াল ও আবির হোসেন আকাশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত