সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০৮:২৬ এএম

সীতাকুণ্ডের মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার রাত ১১টার দিকে ভাটিয়ারীর বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) গেট এলাকার পেট্রল পাম্প সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বারআউলিয়া হাইওয়ে থানায় নিয়ে যায়।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার রামু থানার বোরজানিয়া টাইম বাজার এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মো. আরাফাত (১৮) ও একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. সুরত আলম (১৯)।

ঘটনাস্থলে থাকা ফোজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নূরনবী জানান, দুই যুবক কুমিল্লা বেড়াতে গিয়েছিলেন। ফিরতি পথে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উভয় পরিবারে খবর দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত