চিনি ও চুন মিশিয়ে খেজুরের গুড় তৈরি ৩ জনকে জরিমানা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১২:১০ এএম

মানিকগঞ্জের হরিরামপুরে বাসি ঝোলা গুড়ের সঙ্গে বিভিন্ন অনুপাতে চিনি ও চুন মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে তিনজনকে অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার হাপানিয়া ও গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি রাজশাহী থেকে আনা বাসি ঝোলা গুড়ের সঙ্গে বিভিন্ন অনুপাতে চিনি ও চুন মিশিয়ে প্রতিদিন তিন থেকে চার মণ খেজুরের ভেজাল গুড় তৈরি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এরপর অভিযান চালিয়ে হরিরামপুরের হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার, রমজান আলীকে ১০ হাজার ও গোপীনাথপুর মজমপাড়া গ্রামের একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তৈরিকৃত প্রায় ১০ মণ ভেজাল খেজুরের গুড় ধ্বংস করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত