হংকংয়ে গ্রেপ্তার অর্ধশতাধিক গণতন্ত্রপন্থি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১১:৪৭ পিএম

বিতর্কিত নিরাপত্তা আইনে হংকংয়ে প্রায় অর্ধশত গণতন্ত্রপন্থি ও বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

গত জুনে চীনের পার্লামেন্টে পাস হওয়া বিতর্কিত হংকং নিরাপত্তা আইনে গতকাল বুধবার সকালে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেইসবুক পেজে ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে, গত বছর অ্যাসেম্বলি নির্বাচনের আগে বিরোধীরা প্রার্থী বাছাইয়ে যে প্রাইমারি ভোটের আয়োজন করেছিল, সেই পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  তাদের সবাইকে নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে শিক্ষার্থী, সাবেক আইনপ্রণেতা, জেলা কাউন্সিলরসহ খ্যাতনামা বিরোধীদলীয় নেতা জেমস পো, ল্যাম চুক টিং, লেস্টার শাম ও বেনি তাই রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত