আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয় নাওড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুই শতাধিক এতিম শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আর বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি পদ্মা সেতুসহ সকল উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন রফিকুল ইসলাম রফিক।’
