রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৩:০৯ পিএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ১১২ পিস ইয়াবা, ১০৯ গ্রাম ৩২৫ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৩৭৭ গ্রাম গাঁজা ও ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩৯টি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত