‘মুসলিম নারী বিয়ের কাজী হতে পারবে না’

হাইকোর্টের রায়ে সংক্ষুব্ধ ২১ নাগরিক

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০২:৩৮ এএম

‘মুসলিম নারী বিয়ের কাজী হতে পারবে না’ হাইকোর্টের এই পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রায়ে সংক্ষুব্ধ দেশের ২১ জন নাগরিক। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা জানান, হাইকোর্টের এই রায়ে তারা মর্মাহত এবং সংক্ষুব্ধ। বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ২১ নাগরিকের পক্ষে গণমাধ্যমে বার্তাটি পাঠান।

২১ নাগরিকের মধ্যে রয়েছেন আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, শামসুজ্জামান খান, ফেরদৌসী মজুমদার, সারওয়ার আলী, আবদুস সেলিম, সেলিনা হোসেন, মামুনুর রশীদ, মফিদুল হক, মুনতাসীর মামুন, শফি আহমেদ, শাহরিয়ার কবীর, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, লাকী ইনাম, গোলাম কুদ্দুছ, শিমূল ইউসুফ, মোহাম্মদ সামাদ, হাসান আরিফ, আহকামউল্লাহ।

বার্তাটিতে বলা হয়, ‘সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট ‘নারী বিয়ের কাজী হতে পারবে না’ এই মর্মে যে রায় দিয়েছে তা আমাদেরকে সংক্ষুব্ধ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত