পরপর দুই ম্যাচে তুরিনোর মুখোমুখি এসি মিলান। প্রথমটির মতো দ্বিতীয়টিও জিতেছে তারা। সিরি আ-য় শনিবার ২-০তে জিতেছিল রোজোনেরিরা। মঙ্গলবার ইতালিয়ান কাপের প্রি কোয়ার্টারের লড়াইয়ে অবশ্য এত সহজে জয় আসেনি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকার ৫-৪ ব্যবধানে জিতেছে মিলান। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ হবে ফিওরেন্তিনা-ইন্তার মিলান জয়ী।
পেনাল্টি শুটআউটে মিলানের হয়ে হাকান কাহানোলু জয়সূচক শেষ পেনাল্টিটি নেন। তুরিনোর হয়ে শট নেওয়া তমাস রিনকনের পেনাল্টি রুখে দেন মিলান গোলরক্ষক। ইন্টারনেট।
