প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেব। আজকে কমিউনিটি ক্লিনিক ও গ্রাম পর্যায়ে এমনকি ইউনিয়ন পর্যায়ে আমরা স্বাস্থ্য সেবা পৌঁছাতে সক্ষম হয়েছি। জনসংখ্যাকে যদি জনবলে রূপান্তর করা না যায় তাহলে এ বড় বড় বিল্ডিং তৈরি করে কোনো লাভ নেই। সুতরাং জনবলের দিকে গুরুত্ব দিতে হবে।’
বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলা কুলপদ্দি চৌরাস্তায় ডায়বেটিস হাসপাতাল ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন
শাজাহান খান বলেন, আগে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক বিদেশে যেতে আজকে দক্ষ শ্রমিক বিদেশে যাচ্ছে। আমরা ৪ বছর আগে কুমরা টেক এলাকায় টিটিসি (সরকারি টিচার্স ট্রেনিং কলেজ) উদ্বোধন করি সেখানে ২৫ হাজারেরও বেশি ছেলেমেয়ে বিদেশে চলে গেছে।
তিনি বলেন, আজকে এরাই রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে। আমরা স্বপ্ন দেখেছি এবং তা বাস্তবায়ন করেছি। শতকরা ৩০ পার্সেন্ট গরিব লোকের বিনা মূল্যে চিকিৎসার জন্য একটি সংগঠন রাখা হবে।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত জোন গোপালগঞ্জ মো. আবুল খায়েরের সভাপতিত্বে এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারটেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান প্রমুখ।
