নতুন গানে শরীরী ঝড় তুললেন জেনিফার লোপেজ (ভিডিও)

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৩:০৩ পিএম

দীর্ঘদিন পর নতুন মিউজিক ভিডিও নিয়ে আসলেন জেনিফার লোপেজ। আর শরীরী ঝড়ে ভক্তদের বুঁদ করলেন তিনি। ভিডিওতে ৫১ বছর বয়সী লোপেজের শারীরিক সৌন্দর্য দেখে অবাক নেটিজেনরা।

সম্প্রতি রিলিজ পায় হলিউডের সুপারস্টারের নতুন সিঙ্গেল ‘ইন দ্য মর্নিং’। গানে গানে নিজেকে উন্মুক্ত করে দিন তিনি। সাদা ডানার পরী হিসেবে আলোড়ন তোলেন।

পরীর বেশেই নগ্ন অবস্থায় দেখা গিয়েছে তাকে। পিঠে এক জোড়া সাদা ডানা ছাড়া আর কোনও পোশাক ছিল না তার শরীরে। পঞ্চাশোর্ধ্ব এ তারকার ফিট শরীর ও সৌন্দর্য দেখে মুগ্ধ নেটিজেনরা।

জানা যায়, ভিডিওটি শুট করার আগে কঠিন ব্যায়াম করে নিজেকে তৈরি করেছেন লোপেজ। শরীরকে বানিয়েছেন মেদহীন, মসৃণ ও টানটান।

গানটি ইউটিউবে মুক্তির আগে একটি টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এ গায়িকা ও অভিনেত্রী। তখন জানিয়েছিলেন, সকলের সঙ্গে নতুন ভিডিওটি শেয়ার করতে পেরে তিনি রোমাঞ্চিত।

এর আগে গত নভেম্বরে ‘ইন দ্য মর্নিং’-এর কভারেও অনাবৃত লোপেজকে দেখা গিয়েছিল লোপেজকে। একটি ভিডিও-ও পোস্ট করেছিলেন তিনি। তাতে তার নগ্ন শরীরের নানা ফ্রেম ধরা পড়েছিল কোলাজের আকারে।

তখন থেকেই ভক্তরা অপেক্ষা করছিলেন মিউজিক ভিডিওটির। অবশেষে সেটি রিলিজ করে আলোড়ন তুললেন হলিউড তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত