অনুষ্ঠানে নাচের সময় শাড়ি খুলে যাওয়ায় বিপাকে মাহি (ভিডিও)

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৬:১৮ পিএম

১৭ই জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠান। জাতীয় এই অনুষ্ঠানে পারফর্ম করেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। কিন্তু নাচতে গিয়েই বিপাকে পড়েন মাহি। কারণ বারবার তার শাড়ি খুলে যাচ্ছিল। মঞ্চে নাচের স্টেপ মেলানোর পাশাপাশি মাহিকে শাড়ির আঁচল ঠিক করতেও দেখা গেছে। নাচের ফাঁকে ফাঁকে তাকে বারবার শাড়ি টেনে উঠাতে হওয়ায় ঠিকমতো নাচের স্টেপ দিতে পারছিলেন না।

এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মাহি একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর ক্যাপশনে মাহি লিখেন, ‘‘আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো? তাও আবার এত এত গুণী ব্যক্তিদের সামনেই!’

ভিডিও বার্তায় মাহি বলেন, আজকে আমার মন খুব খুব খারাপ। স্টেজে আমার শাড়ি খুলে গেল! এটা ভাবা যায়? সকালে যারা অনুষ্ঠান দেখেছেন তারা বিষয়টি খেয়াল করেছেন। এত ভালো রিহার্সেল করেছিলাম আর স্টেজে শাড়ি খুলে গেল। তখন ভাবছিলাম, শাড়ি পুরোটাই খুলে যায় কিনা! শাড়ি টানাটানি করে নাচা যায় না। সাইমন বারবার বলছিল, কী করছো মাহি? এতগুলো গুণী মানুষের সামনে এটা হলো। আমার ভীষণ মন খারাপ।’

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন....https://fb.watch/35d6EZ68ea/

মাহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া হাতে ‘আশীর্বাদ’, ‘স্বপ্নবাজি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘ব্লাড’। এর বাইরে শাপলা মিডিয়ার তিনটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন মাহি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত