ফরিদপুরে বাস উল্টে নিহত ৩

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০১:৪২ পিএম

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিন ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত