বাইডেনের শপথ অনুষ্ঠানে গাইলেন লেডি গাগা, জেনিফার লোপেজ (ভিডিও)

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৩:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। একই সাথে শপথ নিয়েছেন দেশটির প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গান গেয়েছেন লেডি গাগা। পারফর্ম করেছেন জেনিফার লোপেজও।

শপথ অনুষ্ঠানের শুরুতেই আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করেন পপ শিল্পী লেডি গাগা। জেনিফার লোপেজ গেয়েছেন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় লোকগান ‘দিস ল্যান্ড ইজ ইওর ল্যান্ড’। গার্থ ব্রুকস গেয়েছেন ‘অ্যামেজিং গ্রেস’ গানটি।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির ক্যাপিটল হাউজের সামনে ঐতিহাসিক গেটাসবার্গে শপথ গ্রহণ করেন জো বাইডেন ও কমলা হ্যারিস। এরপরে জাতির উদ্দেশে ভাষণ দেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেডলাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত