গাজীপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৯:৪৯ পিএম

গাজীপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়াল বাথান এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান আটক করে। পরে ওই কাভার্ড ভ্যানের ভেতর কৌশলে লুকিয়ে রাখা এক হাজার ৫০১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় সেলিম (৩২) ও কাউসার (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল গুলো লালমনিরহাট জেলার কালিগঞ্জ এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলার বিসিক এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এর আগেও একাধিকবার ফেনসিডিলের বড় কয়েকটি চালান নারায়ণগঞ্জ জেলার বিসিক এলাকায় পাচার করেন।

মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত