নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের তিন দিন পর পোশাক শ্রমিক সাদ্দাম হোসেনের (২৮) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সাদ্দাম হোসেন রনি বন্দরের নবীগঞ্জের অলেম্পিয়া হাউজ এলাকার মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে ও একটি পোশাক কারখানার শ্রমিক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বৃহস্পতিবার সকালে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ সাদ্দাম হোসেন রনির মরদেহ ভেসে উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
