স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া সেল পুনর্গঠন

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০২:২১ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া সেল পুনর্গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, করোনা মহামারী মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর মিডিয়া সেলের কর্মপরিধি অনেক বেড়েছে। সে জন্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাকে সভাপতি ও পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমানকে সদস্য সচিব এবং ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনকে মুখপাত্রসহ আট সদস্যের মিডিয়া সেল পুনর্গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত