শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০১:৩৮ এএম

সাভারের আশুলিয়ায় ১১ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তৌহিদ বিন আজহার (৬৫) নামে এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজহারের বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে।

থানা পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় হুরে জান্নাত মহিলা মাদ্রাসা ও নূরে মদিনা মাদ্রাসার আবাসিক এক ছাত্রীকে চা বানানোর কথা বলে ডেকে নিয়ে অধ্যক্ষ তৌহিদ বিন আজহার ধর্ষণ করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির জানান, গতকাল শুক্রবার দুপুরে আটক অধ্যক্ষ তৌহিদ বিন আজহারকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত