রাজবাড়ীর গোয়ালন্দে বিগত কয়েক দিন ধরে ঘনকুয়াশা পড়ছে। সন্ধ্যায় কুয়াশা শুরু হয়ে পরের দিন দুপুরের পরও সড়ক-মহাসড়ক আচ্ছন্ন থাকছে। ফলে ধীরগতিতে চলাচল করছে গাড়ি। দুর্ঘটনা এড়াতে হেডলাইট ও ফগ লাইট জ্বালিয়ে রাখছেন চালকরা।
এরই মধ্যে তীব্র কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্র্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের জন্য তিন শতাধিক যানবাহন অপেক্ষায় ছিল। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘনকুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলাচল করছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। সকাল থেকে ফেরি চলাচল শুরু হলেও যানবাহনের চাপ দেখা যায়।
