সরকার বিএনপির মুখে কুলুপ এঁটে দিয়ে দেশে করোনার ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। তিনি বলেছেন, ‘পৃথিবীর অনেক দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন আমদানি করতে সক্ষম হয়নি। সরকার বিএনপির মুখে কুলুপ এঁটে দিয়ে তাদের মিথ্যাচারিতার দাঁতভাঙা জবাব দিয়ে দেশে ২০ লাখ করোনাভাইরাসের ভ্যাকসিন এনেছে।’
গতকাল শুক্রবার জামালপুরের সরিষাবাড়ীতে শীতার্ত হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার বয়ড়া ইসরায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫০০ শীতার্ত মানুষের মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী।
