খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের রশিক নগর সড়কে দুটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুভাস চন্দ্র নাথ রশিক নগর এলাকার মৃত হিরেন্দ্র চন্দ্র নাথের ছেলে। তিনি মাহিন্দ্র চড়ে বোয়ালখালী হাট-বাজারে যাচ্ছিলেন।
জানা যায়, উপজেলার রশিক নগর এলাকা হতে বোয়ালখালীগামী মাহিন্দ্রের সঙ্গে অপরদিক থেকে আসা মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ প্রেরণ করে লাশ উদ্ধার করেছি।
