নারায়ণগঞ্জের রূপগঞ্জে রংধনু গ্রুপের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক দরিদ্র ও এতিম শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত নাওড়া এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম, হাজী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য মহিউদ্দিন ভূঁইয়া, যুবলীগ নেতা সফিকুল ইসলাম সফিক, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না প্রমুখ।
