কুষ্টিয়ায় সরিষার ক্ষেতে কৃষি শ্রমিকের লাশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০২:১৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের ভড়–য়াপাড়া গ্রামের সরিষা ক্ষেত থেকে এক কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে মৃত ব্যক্তির বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

মৃত আমিরুল ইসলাম ওরফে সবুর (৪৫) উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে সবুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তারা ভোরে লোকমুখে শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবুরের লাশ দেখতে পায়। সবুর কৃষি কাজ করতেন বলে জানায় পরিবার।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাকিব হাসান জানান, মৃত ব্যক্তির দেহে উল্লেখযোগ্য কোনো আঘাত বা জখমের চিহ্ন নেই। লাশ দেখে মনে হচ্ছে অনেক আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত