করোনামুক্ত হয়েও মারা গেলেন এএসপি ইসরাত জাহান

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০২:০১ এএম

করোনামুক্ত হয়েও পরবর্তী শারীরিক জটিলতার কারণে সহকারী পুলিশ সুপার (এএসপি) ইসরাত জাহান তন্বী (৩২) মারা গেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন) উত্তরায় কর্মরত ছিলেন তন্বী। তার অকাল মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ গভীর শোক জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি বলেন, মৃত্যু অবধারিত। কিন্তু একজন পুলিশ কর্মকর্তার এমন অকাল মৃত্যু দুঃখজনক। তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

তন্বী ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে যোগদান করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত