প্রার্থীদের সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব : শাহাদাত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০২:০৪ এএম

প্রার্থীদের সহযোগিতা থাকলে নির্বাচন কমিশনের পক্ষে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেছেন, যেকোনো নির্বাচনে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকরাই সমস্যা সৃষ্টি করে থাকে। তাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভূমিকাই মুখ্য।

গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।  শাহাদাত হোসেন চৌধুরী আরও বলেন, নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত