ওয়েনস্টেইনের হাতে নিপীড়িতরা পাবেন ১৪৫ কোটি টাকা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০১:২৩ পিএম

হলিউডের প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের হাতে নিপীড়িতরা পাবেন ১৭.১ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৪৫ কোটি টাকা। সোমবার এ রায় দিয়েছে আদালত।

তিন বছর আগে হার্ভের প্রতিষ্ঠান দ্য ওয়েইনস্টেইন কোম্পানি দেউলিয়া ঘোষিত হয়। এত দিন পর এলো এ ঘোষণা।

বিচারক মেরি ওয়ালরাথ এদিন জানান, প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা ও পরিচালকদের দিতে হবে ৯.৭ মিলিয়ন ডলার বা ৮২ কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের তালিকায় আছেন হার্ভের ভাই বব, জেমস দোলান, তারাক বেন আম্মার ও ল্যান্স মেরব।

ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে গত বছর হলিউড মুঘল হার্ভে ওয়েইনস্টেইনকে ২৩ বছর কারাদণ্ড দেওয়া হয়।

হলিউডে শুরু হওয়া ‘মিটু’ আন্দোলনের অন্যতম অভিযুক্ত হার্ভে। ২০১৭ সালের শেষের দিকে তার বিরুদ্ধে পরপর যৌন হয়রানির অভিযোগ উঠলে কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত হয়। পরের বছর কোম্পানিটি নিজেকে দেউলিয়া ঘোষণা করে।

হার্ভে ও তার ভাই বব ওয়েনস্টেইন মিলে প্রতিষ্ঠা করেন নামি বিনোদন প্রতিষ্ঠান মিরামাক্স। তারা সেক্স লাইস অ্যান্ড ভিডিওটেপ, দ্য ক্রায়িং গেম, পাল্প ফিকশন, হ্যাভেনলি ক্রিয়েচরস, ফ্লাটিং উইথ ডিজাস্টার, শেক্সপীয়র ইন লাভের মতো স্বাধীনধারার ছবি নির্শাণ করেন। দুই ভাই মিলে পরবর্তীতে দ্য ওয়েনস্টেইন কোম্পানি প্রতিষ্ঠা করেন।

প্রযোজক হিসেবে হার্ভে একটি অস্কার ও সাতটি টনি অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি শতাধিক সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত