ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিকের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল বুধবার এক শোকবাণীতে ঢাবি উপাচার্য বলেন, অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক ছিলেন একজন জৈব-পরিসংখ্যান বিশেষজ্ঞ ও গবেষক। বিভাগীয় শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। অসময়ে তার মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয় পরিসংখ্যান বিভাগের এক অপূরণীয় ক্ষতি হলো। পরিসংখ্যান শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য গুণী এই পরিসংখ্যানবিদ স্মরণীয় হয়ে থাকবেন। অধ্যাপক ড. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিকের বাবা অধ্যাপক শাহাদাৎ আলী মল্লিকও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট পরিসংখ্যানবিদ। বিজ্ঞপ্তি
