গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মুকিতুর রহমান রাফি জয় লাভ করেছেন।
তিনি ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. ফারুক আহম্মেদ পেয়েছেন ৫ হাজার ৪৯৪ ভোট।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব এই ফলাফল ঘোষণা করেন।
