রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় গৃহকর্মী (২৫) ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জনায় ভুক্তভোগীর স্বজনেরা। অভিযুক্ত গৃহকর্তা একজন চিকিৎসক (৬০)। উত্তরার ওই বাসার পঞ্চম তলায় একেই থাকতেন তিনি। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। তবে গৃহকর্মীর অভিযোগের আগেই ওই চিকিৎসক জিডি করেছে বলে সাংবাদিকদের জানিয়েছে গৃহকর্মী। তবে এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি ও ইন্সপেক্টর (তদন্ত) এর ফোনে একাধিকবার কল করলেও কেউ রিসিভ করেন নি।
রাত সাড় ১২ টায় থানার ডিউটি অফিসার দেশ রূপান্তরকে বলেন, এক নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলার এজাহার লেখা হচ্ছে। এর বেশি কছু জানা নেই।
ভুক্তভোগী গৃহকর্মী থানায় সাংবাদিকদের জানান, শনিবার বেলা ১২ টার দিকে ওই চিকিৎসকের বাসায় কাজ করতে গেলে চিকিৎসক তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে সে বাসায় গিয়ে বিষয়টি জানালে স্বজনেরা থানায় অভিযোগ করতে আসে। কিন্তু থানায় এসে তারা জনাতে পারে ওই চিকিৎসক থানায় তার এবং তার বড়ো বোনের নামে হুমকি দেওয়ার কথা বলে জিডি করেছে।
এদিকে, অভিযুক্ত চিকিৎসককে ফোন করলে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে, কেনো তাকে ফোন করা হয়েছে এমন কথা বলে লাইন কেটে দেন।
