৩৪ বছর বয়সে ছাত্রলীগের দপ্তর সম্পাদক হলেন রনি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১০:১৭ পিএম

কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য ঘোষিত শূন্য পদে দপ্তর সম্পাদক হয়েছেন ইন্দ্রনীল দেব শর্মা রনি। বর্তমানে তার বয়স ৩৩ বছর সাত মাস।

রবিবার ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য থাকা ৬৮ পদ পূরণ করা হয়। সেখানে ইন্দ্রনীল দেব শর্মা রনিকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫ এর ক উপ-ধারায় বলা হয়েছে, অনূর্ধ্ব ২৮ বছর বয়সী বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য হতে পারেন।

ইন্দ্রনীল দেব শর্মা রনির এসএসসির মার্কশিটে তার জন্ম তারিখ দেওয়া রয়েছে ২২ জুন ১৯৮৭ সাল। মার্কশিটের দেওয়া জন্ম তারিখের হিসাবে তার বয়স হয়েছে ৩৩ বছর ৭ মাস ৯ দিন।

এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগ সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার কল দেওয়া হলেও তারা কল রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত