৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ অগাস্ট

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৩ পিএম

আগামী ৬ অগাস্ট ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

সোমবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছয়টি বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।

এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত