মাগুরা পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ছবেতারা বেগম (৬৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি লোকসংগীত শিল্পী হিসেবে তার সুখ্যাতি ছিল।
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছবেতারা বেগম গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। যার শপথ এখনো অনুষ্ঠিত হয়নি।
ছবেতারার মেয়ে সৈয়দ লুবনা জাহান মুন্নি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা অসুখে ভুগছিলেন তিনি।
