বিষয় : ধ্বনি ও বর্ণ
বহুনির্বাচনী
১. বাংলা বর্ণমালায় মোট কতগুলো মাত্রাহীন বর্ণ আছে?
ক. ১১টি খ. ১০টি
গ. ৮টি ঘ. ৬টি
২. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কত?
ক. ৩৯ খ. ৩৫
গ. ৩২ ঘ. ২৯
৩. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি?
ক. ২টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ২৫টি
৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. ফলা
গ. ধাতু ঘ. যুক্তবর্ণ
৫. উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৪ ভাগে খ. ৫ ভাগে
গ. ৬ ভাগে ঘ. ৭ ভাগে
৬. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. পাঁচটি খ. আটটি গ. দশটি ঘ. ছয়টি
৭. বাংলা ব্যাকরণে মোট কতগুলো কার আছে?
ক. ৭টি খ. ৮টি
গ. ১০টি ঘ. ১১টি
৮. কোনগুলো নাসিক্য বর্ণ?
ক. ক, খ, চ, ছ খ. গ, ঘ, জ, ঝ
গ. ঙ, ঞ, ণ, ন ঘ. ট, ঠ, থ, ফ
৯. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র অনুরণিত হয়, তাকে বলে
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
১০. স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি কয়টি?
ক. ৩৯টি খ. ৩০টি
গ. ২৬টি ঘ. ২৫টি
১১. কোনটি পরাশ্রয়ী বর্ণ নয়?
ক. ৎ খ. ং
গ. ঃ ঘ. ঁ
১২. যে ধ্বনি উচ্চারণের সময় যতক্ষণ খুশি শ্বাস ধরে রাখা যায়, তাকে কী ধ্বনি বলে?
ক. অল্পপ্রাণ ধ্বনি
খ. মহাপ্রাণ ধ্বনি
গ. উষ্ম ধ্বনি
ঘ. নাসিক্য ধ্বনি
১৩. কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়?
ক. ন খ. ম
গ. স ঘ. ল
১৪. বিসর্গ (ঃ)-এর উচ্চারণ কেমন?
ক. ঘোষ খ. অঘোষ
গ. হ্রস্ব ঘ. দীর্ঘ
১৫. নিচের কোন শব্দে অ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে?
ক. মন খ. কথা
গ. কঠিন ঘ. করুণ
১৬. এ ধ্বনির সংবৃত উচ্চারণের উদাহরণ কোনটি?
ক. তেলাপোকা খ. এগার
গ. একঘরে ঘ. শেষ
১৭. ‘এ’ ধ্বনির সংবৃত উচ্চারণের উদাহরণ কোনটি?
ক. শব্দের আদিতে
খ. শব্দের মধ্যে
গ. শব্দের আদিতে ও মধ্যে
ঘ. শব্দের অন্তে
১৮. নিচের কোন শব্দে ও-কারের উচ্চারণ হ্রস্ব হবে?
ক. রোগ খ. ভোর
গ. সোনা ঘ. বোন
১৯. ‘বাঞ্ছনীয়’ শব্দটির যুক্তবর্ণ বিশ্লেষণ করলে যা পাই
ক. ণ্ + চ খ. ঞ্ + চ
গ. ণ্ + ছ ঘ. ঞ্ + ছ
২০. দুইয়ের অধিক বর্ণ সংযোগে গঠিত হয়েছে কোন যুক্তবর্ণটি?
ক. অভীপ্সা খ. সূক্ষ্ম
গ. স্টেশন ঘ. উদ্দীপক
২১. কোনগুলো তাড়নজাত ধ্বনি?
ক. খ, ঘ খ. স, শ
গ. হ, ষ ঘ. ড়, ঢ়
২২. বাংলা ব্যঞ্জনবর্ণের ফলা কয়টি?
ক. ৪টি খ. ৬টি
গ. ৮টি ঘ. ১০টি
২৩. নিচের কোনটি কোনো ফলা নয়?
ক. য-ফলা খ. র-ফলা
গ. ত-ফলা ঘ. ম-ফলা
২৪. ‘ব্রাহ্মণ’-এর যুক্তবর্ণটি বিশ্লেষণ করলে কী পাওয়া যাবে?
ক. হ্ + ম খ. হ্ + ণ্ + ম
গ. ক্ষ্ + ম ঘ. ঞ্ + ম
২৫. কম্পনজাত ধ্বনি কোনটি?
ক. য খ. র
গ. ড় ঘ. ঢ়
উত্তর
১. খ ২. গ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. খ
